২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুদ্ধিপ্রতিবন্ধীদের শুভকামনা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা

আগের মতো সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা নিয়েই বাংলাদেশের বুদ্ধি প্রতিবন্ধী অ্যাথলেটরা স্পেশাল অলিম্পিকে অংশ নিতে যাচ্ছেন। নিজেদের দক্ষতার পাশাপাশি থাকবে দেশের মানুষের শুভকামনা। ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী পুরো দেশের মানুষের ভালোবাসাটা প্রকাশ করেছেন এভাবে, "আমার আশা তারা অনেক পদক জিতে নতুন রেকর্ড করবে, এজন্য পুরো জাতি তাদের দোয়া করছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2007, 04:07 PM

Updated : 26 Aug 2022, 08:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--আগের মতো সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা নিয়েই বাংলাদেশের বুদ্ধি প্রতিবন্ধী অ্যাথলেটরা স্পেশাল অলিম্পিকে অংশ নিতে যাচ্ছেন। নিজেদের দক্ষতার পাশাপাশি থাকবে দেশের মানুষের শুভকামনা। ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী পুরো দেশের মানুষের ভালোবাসাটা প্রকাশ করেছেন এভাবে, "আমার আশা তারা অনেক পদক জিতে নতুন রেকর্ড করবে, এজন্য পুরো জাতি তাদের দোয়া করছে।" গত '৯৫ সাল থেকে বাংলাদেশ বিশেষ আলিম্পিকে অংশ নিচ্ছে। এ পর্যন্ত ৩টি আসরে বাংলাদেশের আর্জন ৩৭টি সোনা, ২২টি রূপা ও ১৯টি ব্রোঞ্জ পদক। এবার হচ্ছে চীনের সাংহাইয়ে, অক্টোবর মাসের ২ থেকে ১১ তারিখ। দলের স্পনসর গ্রামীণফোন শুক্রবার বিকেএসপিতে বাংলাদেশ দলকে সংম্বর্ধনা দিয়েছে, শুভকামনা জানিয়েছে। তাদের হাতে তুলে দেওয়া হয়েছে দলের অফিসিয়াল জার্সি। ৬৮ জনের এই দলে অ্যাথলেট সংখ্যা ৪৮ জন। তারা অংশ নেবেন ৭ টি ডিসিপ্লিনে-- ফাইভ-এ-সাইড ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিকস, সাঁতার, টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও বৌচি। বাংলাদেশ দল আগামী ২৭ সেপ্টেম্বর চীনের উদ্দেশ্যে রওনা হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরী স্পেশাল অলিম্পিকে বুদ্ধিপ্রতিদ্বন্দ্বীদের সাফল্যকে ছোট করে দেখতে চান না, "তাদের পদক জয় সাধারণ অ্যাথলেটদের সাফল্যের চেয়ে কোনো অংশে কম নয়। কারণ বুদ্ধিপ্রতিবন্ধীদেরও পদকের জন্য লড়াই করতে হয়।" এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনা রাষ্ট্রদূত ঝ্যাং কুইংডিয়ান ও স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের চেয়ারম্যান আসাফ-উদ দৌলা এবং গ্রামীণফোনের পরিচালক (নিউ বিজনেস) কাফিল এইচ এস মুঈদ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৫৫ঘ.