২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেলসি থেকে মরিনহোর বিদায়

হোসে মরিনহো আর চেলসির কোচ নন। বৃহস্পতিবার সকালে ইংলিশ এই ফুটবল ক্লাবটির পক্ষ থেকে আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই পক্ষের সমঝোতামুলক সিদ্ধান্তের ভিত্তিতে মরিনহো তার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। তার জায়গায় ক্লাবের ডিরেক্টর অব ফুটবল অ্যাবরাম গ্রান্ট কোচের দায়িত্ব পাচ্ছেন বলে বৃটিশ মিডিয়ার ধারণা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 11:05 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

লন্ডন, ২০ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- হোসে মরিনহো আর চেলসির কোচ নন। বৃহস্পতিবার সকালে ইংলিশ এই ফুটবল ক্লাবটির পক্ষ থেকে আনুষ্ঠানিক এক বিবৃতিতে জানানো হয়েছে, দুই পক্ষের সমঝোতামুলক সিদ্ধান্তের ভিত্তিতে মরিনহো তার দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। তার জায়গায় ক্লাবের ডিরেক্টর অব ফুটবল অ্যাবরাম গ্রান্ট কোচের দায়িত্ব পাচ্ছেন বলে বৃটিশ মিডিয়ার ধারণা। তিন বছর আগে পোর্তো ছেড়ে চেলসির দায়িত্ব নিয়েছিলেন জাতিতে পর্তুগিজ মরিনহো। রুশ ধনকুবের রোমান আব্রামোভিচ চেলসি ক্লাব কেনার পর স্বপ্নপূরণ করতে তাকে নিয়ে আসেন কোচ হিসাবে। প্রত্যাশার পুরোটাই মিটিয়েছেন মরিনহো। গত তিন বছরে তারা ইংলিশ লিগের শিরোপা জিতেছে দুবার, জিতেছে এফএ কাপ, লিগ কাপ সবই। কিন্তু অধরা ছিল একটাই, চ্যাম্পিয়নস লিগ। মরিনহোর লক্ষ্য ছিল এবার সেই শিরোপাটা মুঠোবন্দী করা। কিন্তু শুরুটা ভালো হয়নি। মঙ্গলবার প্রথম ম্যাচে রোজেনবার্গের সঙ্গে ড্র করে তারা। মরিনহো হয়ত সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারতেন, কিন্তু সেই সুযোগ আর পেলেন না। অথবা নিলেন না! সাফল্যের সঙ্গে মাঠ এবং মাঠের বাইরের নানান কাণ্ডে মরিনহো শুধু চেলসির কোচই ছিলেন না, পরিণত হয়েছিলেন ইংলিশ ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় চরিত্রে। কিন্তু এই ব্যক্তিত্বের কারণেই ব্যক্তিত্বের সংঘাতও তৈরি হয়েছিল মালিক আব্রামোভিচের সঙ্গে। নিজের কাজে কারো হস্তক্ষেপ পছন্দ করতেন না তিনি, উচিত কথা বলতে ছাড়তেন ন্ াকাউকেই, আর সেজন্য মালিক পক্ষের সঙ্গে তার ঠাণ্ডা লড়াই চলছিল অনেক দিন ধরেই। সেটা শেষ হলো তার বিদায় দিয়ে। অ্যাবরাম গ্রান্টকে নিয়োগ করাটাও তার মতের বিরুদ্ধে হয়েছিল। এ বছরের শেষে ইসরাইল জাতীয় দলের সাবেক এই কোচকে ডিরেক্টর অব ফুটবল হিসেবে নিয়োগ দেয়া হয়। মরিনহো প্রথমে বিরোধিতা করেছিলেন। শেষ পর্যন্ত মেনে নিলেও এটা জানিয়ে রেখেছিলেন যে তার কাজে কোনো পর্যায়ের হস্তক্ষেপই তিনি গ্রহন করবেন না। কিন্তু ইংলিশ মিডিয়ার ধারণা, আব্রামোভিচের ব্যক্তিগত বন্ধু গ্রান্ট কিছু কিছু জায়গায় নাক ঠিকই গলাচ্ছিলেন। মেজাজী এবং খেয়ালি মরিনহোর এসব কোনো কিছুই মেনে নেয়ার কথা না। আর তাই চুকে গেল মরিনহোর চেলসি অধ্যায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএম/১৬৫০ঘ.