[ খেলা ] হেরেছে জুভেন্টাস, পয়েন্ট হারাল বার্সেলোনা ইউরো বাছাইপর্বের দুর্দান্ত ফর্ম সিরি-এতেও ধরে রেখেছেন আন্তনিও দি নাতালে। ইউক্রেনের বিপক্ষে জোড়া গোলে ইতালিকে জেতানো এই স্ট্রাইকার রোববার দারুণ এক জয় উপহার দিয়েছেন উদিনেসকে। তার গোলেই সিরি-এতে পয়েন্ট টেবিলের শীর্ষ দল জুভেন্টাসকে হারিয়েছে তারা। হারনান ক্রেসপো এবং সিজারের গোলে ২-০ গোলে ক্যাটানিয়াকে হারিয়েছে ইন্টার মিলান। ব্রাজিলিয়ান ডিফেন্ডার হুয়ান এবং ফ্রান্সেসকো টোট্টির গোলে রেজিনাকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে উঠে এসেছে এএস রোমা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত: ০৮:২৩, ১৭ সেপ্টেম্বর ২০০৭ | আপডেট: ১৪:৪৫, ২৬ এপ্রিল ২০২২ মিলান/মাদ্রিদ, ১৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) bdnews24