২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কটল্যান্ডের কাছে হেরে গেছে ফ্রান্স, জিতেছে অন্য সব ফেভারিট

প্যারিসবাসীর মন ভালো নেই। শুক্রবার রাগবি বিশ্বকাপে দুর্বল আর্জেন্টিনার কাছে হেরেছে ফ্রান্স। কিন্তু তার চেয়ে বড় ধাক্কাটা দিয়েছে স্কটল্যান্ড। বুধবার পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচে ১-০ গোলে হেরে গেছে বিশ্বকাপের রানার্সআপরা। এ মাঠে সর্বশেষ বাছাইপর্বের কোনো ম্যাচ খেলেছিল তারা ১৯৯৩ সালে। বুলগেরিয়ার কাছে ২-১ গোলের সেই হারে '৯৪ বিশ্বকাপ খেলা হয়নি ফ্রান্সের। বুধবারের হার আরেকটি সংশয়ের জন্ম দিয়েছে, কারণ গ্র"প-বি'তে তৃতীয় স্থানে নেমে গেছে তারা। ইউরো বাছাই পর্বে সরাসরি টিকেট পায় গ্র"প চ্যাম্পিয়ন দলটি, দ্বিতীয় স্থানে থাকাদের মধ্যে হয় প্লে-অফ। সে হিসেবে ফ্রান্সের জন্য এই হার একটা বড় ধাক্কাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2007, 08:27 AM

Updated : 26 Apr 2022, 02:45 PM

লন্ডন, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)