[ খেলা ] জিদানের কাছে ক্ষমা চাইলেন মাতেরাজ্জি ইতালির বিশ্বকাপ জয়কেও ম্লান করে দিয়েছিল সেই ঘটনা। আলোড়ন তুলেছিল ফুটবল দুনিয়ায়। গত বিশ্বকাপের ফাইনালে মার্কো মাতেরাজ্জিকে জিনেদিন জিদানের মাথা দিয়ে গুঁতো দেয়ার এক বছরের বেশি পেরিয়ে গেলেও ঘটনাটা এখনো আলোচনার খোরাক যোগায় ফুটবলপ্রেমীদের। কয়েক দিন আগে মাতেরাজ্জি জানিয়েছিলেন বার্লিনের সেই ফাইনালে জিদানের বোনকে 'পতিতা' বলেছিলেন তিনি। মঙ্গলবার স্প্যানিশ মিডিয়াকে দেয়া এক সাক্ষাতকারে সেজন্য ফরাসী তারকার কাছে ক্ষমা চেয়েছেন মাতেরাজ্জি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত: ১৫:৫৯, ১১ সেপ্টেম্বর ২০০৭ | আপডেট: ১৪:৪৪, ২৬ এপ্রিল ২০২২ মাদ্রিদ, ১১ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) bdnews24