কোনো সেট না হেরেই চ্যাম্পিয়ন হেনিন, অপেক্ষায় ফেদেরার
এর চেয়ে রাজসিক আর হতে পারে না কোনো শিরোপা জয়। সেই শুরু থেকে কোনো সেট হারেননি জাস্টিন হেনিন। আর সরাসরি জয় দিয়েই জিতলেন ইউএস ওপেনের ফাইনাল। মহিলাদের নাম্বার ওয়ান এই বেলজিয়ান চতুর্থ বাছাই রুশ সভেতলেনা কুজনেতসভাকে হারিয়েছেন ৬-১, ৬-৩ গেমে। শনিবার পুরুষদের ফাইনালে উঠেছেন শীর্ষ বাছাই রজার ফেদেরার। সেমিফাইনালে রুশ নিকোলাই দেভিদেঙ্কোকে তিনি হারিয়েছেন ৭-৫, ৬-১, ৭-৫ গেমে। ফেদেরার মুখোমুখি হবেন নোভাক দিয়োকোভিচের। স্পেনের ডেভিড ফেরারকে ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
09 Sep 2007, 10:42 AM
Updated :
26 Apr 2022, 02:44 PM
নিউইয়র্ক, ৯ সেপ্টেম্বর (বিডিনিউজটুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)