ফিটনেস ট্রেনিংয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে জাতীয় দলের ফুটবলাররা
কয়েক বছর আগে জাতীয় দলের ক্রিকেটাররা কক্সবাজার এসেছিলেন কন্ডিশনিং ক্যাম্পে। উদ্দেশ্য সৈকতে প্র্যাকটিস করে ফিটনেস বাড়িয়ে নেয়া। এবার একই উদ্দেশ্য নিয়ে ফুটবলাররাও পা রেখেছেন কক্সবাজারের সমুদ্র সৈকতে। সাফ ফুটবল, বিশ্বকাপ ফুটবলের প্রাক-বাছাই পর্ব ও মিয়ানমারে অনুষ্ঠেয় গ্র্যান্ড চ্যালেঞ্জ কাপে খেলতে যাবার আগে জাতীয় দলের ফুটবলাররা ফিটনেস বাড়িয়ে নিতে পৌঁছে গেছেন কক্সবাজারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
08 Sep 2007, 03:04 PM
Updated :
26 Apr 2022, 02:43 PM
কক্সবাজার, ৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)