চার বছর পর প্রতিশোধ নিলেন জাস্টিন হেনিন। ২০০৩ সালের অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন ভেনাস উইলিয়ামসের। সেবার হেরে গিয়েছিলেন মেয়েদের নাম্বার ওয়ান এই বেলজিয়ান। শুক্রবার জিতলেন সরাসরি সেটে। ভেনাসকে ৭-৬, ৬-৪ গেমে হারিয়ে উঠে গেছেন ইউএস ওপেনের ফাইনালে। ফ্লাশিং মিডোজে তার প্রতিপক্ষ ২০০৪ সালের চ্যাম্পিয়ন সভেতলেনা কুজনেতসভা। স্বদেশী আনা চাকভেতাদজেকে ৩-৬, ৬-১, ৬-১ গেমে হারিয়েছেন চতুর্থ বাছাই এই রুশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
08 Sep 2007, 08:36 AM
Updated :
26 Apr 2022, 02:44 PM
নিউইয়র্ক, ৮ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)