২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থান নির্ধারনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

সপ্তম এশিয়া কাপ হকিতে স্থান নির্ধারনী ম্যাচে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। শনিবার ভারতের চেন্নাইয়ে দুই দল মুখোমুখি হবে পঞ্চম-অষ্টম স্থানের লড়াইয়ে। দুটো জয় ও তিনটি হার নিয়ে 'বি' গ্র"পে চতুর্থ হয়েছে বাংলাদেশ। আর পাকিস্তান তৃতীয় হয়েছে 'এ' গ্র"পে। স্থান নির্ধারনী ম্যাচে দু দলের লড়াইয়ে যারা জিতবে তারা পঞ্চম ও ষষ্ঠ স্থানের জন্য খেলবে চীন-হংকঙ ম্যাচের বিজয়ী দলের সঙ্গে। আর বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের পরাজিত দল সপ্তম ও অষ্টম স্থান নির্ধারনের জন্য খেলবে চীন-হংকং ম্যাচে ছিটকে যাওয়া দলের সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2007, 02:42 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-সপ্তম এশিয়া কাপ হকিতে স্থান নির্ধারনী ম্যাচে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। শনিবার ভারতের চেন্নাইয়ে দুই দল মুখোমুখি হবে পঞ্চম-অষ্টম স্থানের লড়াইয়ে। দুটো জয় ও তিনটি হার নিয়ে 'বি' গ্র"পে চতুর্থ হয়েছে বাংলাদেশ। আর পাকিস্তান তৃতীয় হয়েছে 'এ' গ্র"পে। স্থান নির্ধারনী ম্যাচে দু দলের লড়াইয়ে যারা জিতবে তারা পঞ্চম ও ষষ্ঠ স্থানের জন্য খেলবে চীন-হংকঙ ম্যাচের বিজয়ী দলের সঙ্গে। আর বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের পরাজিত দল সপ্তম ও অষ্টম স্থান নির্ধারনের জন্য খেলবে চীন-হংকং ম্যাচে ছিটকে যাওয়া দলের সঙ্গে। উপমহাদেশীয় হকির পরাশক্তি পাকিস্তানকে এবার অনেক কমজোরি মনে করছেন বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক শামসুল বারী। "আগের তুলনায় পাকিস্তানকে অনেক দূর্বল মনে হয়েছে। তাদের সঙ্গে হয়তো আমরা জয় আশা করতে পারি না কিন্তু লড়াই করার মানসিকতা নিয়ে মাঠে নামা উচিত আমাদের"--বলেছেন বারী। গ্র"প ম্যাচে জাপানের কাছে হার এবং মালয়েশিয়ার সঙ্গে ড্র করার কারণে পাকিস্তানকে দুর্বল মনে করছে অনেকেই। এশিয়া কাপে প্রথমে অংশ নেয়ারই কথা ছিল না পাকিস্তানের। শেষমুহূর্তে তারা সিদ্ধান্ত বদলায় আর খুব সম্ভব এসব কারণেই দলের এই হাল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২০৩৫ঘ.