২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেমিফাইনালে দিউকোভিচ ও ফেরার

৯ বছর আগে কার্লোস ময়া যখন ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছিলেন তখন নোভাক দিউকোভিচের বয়স মাত্র ১১। ময়া বহুদিন ধরেই টেনিস সার্কিটের পরিচিত মুখ, আর দিউকোভিচ মাত্রই শুরু করলেন তার ক্যারিয়ার। ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে অভিজ্ঞতা ও তারুণ্যের লড়াইটা তাই আগ্রহী করে তুলেছিল টেনিসপ্রেমীদের। তবে লড়াইটা তেমন জমেনি। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে ময়াকে সরাসরি ৬-৪, ৭-৬, ৬-১ গেমে হারিয়ে শেষ চারে পৌঁছে গেছেন তৃতীয় বাছাই দিউকোভিচ। সেখানে তার প্রতিপক্ষ পঞ্চদশ বাছাই ডেভিড ফেরার। অন্য কোয়ার্টার ফাইনালে ফেরারও সরাসরি ৬-২, ৬-৩, ৭-৫ গেমে হারিয়েছেন ২০তম বাছাই আর্জেন্টিনার হুয়ান ইগনাসিও চেলাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2007, 01:15 PM

Updated : 26 Apr 2022, 02:43 PM

নিউইয়র্ক, ৭ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)