২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার বাংলাদেশে ফিরছেন নাঈমুদ্দিন

অবশেষে বাংলাদেশের ভিসা পেয়েছেন সৈয়দ নাঈমুদ্দিন। তাই ঢাকায় আর বাধা নেই তার। বাফুফে জানিয়েছে, শনিবার সকালে জিএমজি এয়ারলাইন্সে ঢাকায় আসছেন তিনি। তাকে বেশ সমস্যার মধ্যে পড়তে হয়েছিল ভিসা পেতে। কলকাতায় বাংলাদেশ হাই কমিশনে দুদিন ধর্না দিয়ে ব্যর্থ হওয়ার পর অবশেষে তাকে ভিসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাফুফের মিডিয়া ম্যানেজার সাঈদ আল ফাত্তাহ, "নাঈমুদ্দিন শনিবার সকালে জিমজির বিমানে চেপে ঢাকায় ফিরবেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2007, 01:14 PM

Updated : 26 Aug 2022, 08:35 PM

ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অবশেষে বাংলাদেশের ভিসা পেয়েছেন সৈয়দ নাঈমুদ্দিন। তাই ঢাকায় আর বাধা নেই তার। বাফুফে জানিয়েছে, শনিবার সকালে জিএমজি এয়ারলাইন্সে ঢাকায় আসছেন তিনি। তাকে বেশ সমস্যার মধ্যে পড়তে হয়েছিল ভিসা পেতে। কলকাতায় বাংলাদেশ হাই কমিশনে দুদিন ধর্না দিয়ে ব্যর্থ হওয়ার পর অবশেষে তাকে ভিসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাফুফের মিডিয়া ম্যানেজার সাঈদ আল ফাত্তাহ, "নাঈমুদ্দিন শনিবার সকালে জিমজির বিমানে চেপে ঢাকায় ফিরবেন।" তার আসতে দেরী দেখে ফুটবলারদের নিয়ে কক্সবাজার রওনা হয়ে গেছেন সহকারী কোচ হাসানুজ্জামান খান বাবলু। "ওখানে যাচ্ছি আমরা ফিটনেস ট্রেনিংয়ের জন্য। খেলোয়াড়দের দম বাড়ানোর চেষ্টা করা হবে যেন পুরো ৯০ মিনিট মাঠে লড়াই করতে পারে। মাসব্যাপী কঠিন ট্রেনিংয়ের পর আশা করি খেলোয়াড়দের অবস্থার উন্নতি হবে"--- যাওয়ার সময় বলেছেন নাঈমুদ্দিনের ডেপুটি বাবলু। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/১৬৪৫ঘ.