টুর্নামেন্টের শুরু থেকেই তারা অন্যতম ফেভারিট। সেই মর্যাদা ধরে রেখেই অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে পৌঁছে গেল স্পেন। বুধবার প্রথম সেমিফাইনালে তারা ২-১ গোলে হারিয়েছে ঘানাকে। দ্বিতীয় রাউন্ডে টুর্নামেন্টের আরেক ফেভারিট ব্রাজিলকে হারিয়ে শিরোপাপ্রত্যাশী হিসাবে আবির্ভূত হওয়া ঘানার বিপক্ষে স্প্যানিয়ার্ডদের এগিয়ে দেন ড্যানিয়েল অ্যাকুইনো, ৬৭ মিনিটের সময়। ১৩ মিনিট পর ঘানাকে সমতায় ফেরান সাদিক অ্যাডামস। নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
05 Sep 2007, 02:15 PM
Updated :
26 Apr 2022, 02:43 PM
উলসান, দক্ষিণ কোরিয়া, ৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)