২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্র তারকা আর ফুটবলারদের কাছ থেকে বন্যার্তরা যা পাচ্ছে

চলচ্চিত্র তারকা ও ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ থেকে পাওয়া গেছে ৫ লাখ ৮৩ হাজার ৭১০ টাকা। দু-একদিনের মধ্যে এই অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2007, 03:28 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--চলচ্চিত্র তারকা ও ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ থেকে পাওয়া গেছে ৫ লাখ ৮৩ হাজার ৭১০ টাকা। দু-একদিনের মধ্যে এই অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে। বন্যার্তদের সাহায্যার্থে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বি লিগে অংশ নেওয়া ফুটবল দলগুলোর সঙ্গে চলচ্চিত্র তারকাদের প্রদর্শনী ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় রোববার। ওই ম্যাচের টিকেট বিক্রি বাবদ ৭ লাখ ৭ হাজার ৭১০ টাকা আয় হয়েছে। তার সঙ্গে যোগ হয়েছে ওই ম্যাচের স্পন্সর "কাজী অ্যান্ড কাজী"-এর কাছ থেকে পাওয়া ১ লাখ টাকা। সব মিলিয়ে মোট আয় ৮ লাখ ৭ হাজার ৭১০ টাকা। ম্যাচ আয়োজনের জন্য ২ লাখ ২৫ হাজার টাকা খরচ হয়েছে বলে মোস্তাকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মোহামেডানের এই অতিরিক্ত সাধারণ সম্পাদক প্রদর্শনী ফুটবল ম্যাচের সমন্বয়কের ভূমিকায় ছিলেন। খরচের অর্থ বাদ দিয়ে যা আছে অর্থাৎ ৫ লাখ ৮৩ হাজার ৭১০ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে বলে তারা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১২০ঘ.