২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোয়ার্টার ফাইনালে ফেদেরারের প্রতিপক্ষ রডিক

প্রথম সেটে জয় পেলেও অপ্রতিরোধ্য রজার ফেদেরারের সামনে এরপর আর দাঁড়াতেই পারেননি অবাছাই ফেলিসিয়ানো লোপেজ। সোমবার ইউএস ওপেনের চতুর্থ রাউন্ডে প্রায় দু ঘন্টা লড়াই করে ফেদেরার জিতে নিয়েছেন ম্যাচটা। ম্যাচের স্কোরলাইন ৩-৬, ৬-৪, ৬-১, ৬-৪। কোয়ার্টার ফাইনালে ফেদেরার খেলবেন পুরনো প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি রডিকের বিপক্ষে। পঞ্চম বাছাই ও টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন রডিকের জয় পেতে তেমন লড়াই করতে হয়নি। আসলে সে সুযোগই হয়নি। রডিক ৭-৬, ২-০ গেমে এগিয়ে থাকার সময় শ্বাসকষ্টের জন্য সরে দাঁড়ান নবম বাছাই টমাস বার্দাইচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2007, 11:28 AM

Updated : 26 Apr 2022, 02:43 PM

নিউইয়র্ক, ৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)