২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকাকে হারিয়ে কথা রাখলো বাংলাদেশ

কথা রেখেছে বাংলাদেশ। তারা এশিয়া কাপ হকিতে যাওয়ার আগেই জানিয়ে গিয়েছিল প্রথম লক্ষ্য থাইল্যান্ড ও শ্রীলংকাকে হারানো। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে বিধ্বস্ত করার পর সোমবার শ্রীলংকাকে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। এবং দ্বিতীয়বারের মতো ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন বাংলাদেশের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি। থাইল্যান্ডের বিপক্ষেও ৪ গোল করে সেরা খেলোয়াড় ছিলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 11:33 AM

Updated : 26 Aug 2022, 08:34 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- কথা রেখেছে বাংলাদেশ। তারা এশিয়া কাপ হকিতে যাওয়ার আগেই জানিয়ে গিয়েছিল প্রথম লক্ষ্য থাইল্যান্ড ও শ্রীলংকাকে হারানো। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে বিধ্বস্ত করার পর সোমবার শ্রীলংকাকে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। এবং দ্বিতীয়বারের মতো ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন বাংলাদেশের স্ট্রাইকার রাসেল মাহমুদ জিমি। থাইল্যান্ডের বিপক্ষেও ৪ গোল করে সেরা খেলোয়াড় ছিলেন তিনি। হকি ঐতিহ্যের বিবেচনায় শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশ সবসময় ফেবারিট। কিন্তু গতবছর কলম্বো এসএ গেমসে স্বাগতিক শ্রীলংকা হিসেব উল্টে দিয়েছিল বাংলাদেশকে হারিয়ে। চেন্নাইয়ে তার শোধ নিয়েছে লাল-সবুজ বাহিনী। তবে জয়টা খুব সহজে আসেনি। লড়াই করতে হয়েছে বাংলাদেশকে। ৪ মিনিটের মাথায় রাসেল মাহমুদ জিমি পেনাল্টি কর্ণার থেকে গোল করে এগিয়ে দেন বাংলাদেশকে। ৩১ মিনিটে ওই গোল শোধ করে ম্যাচে ফিরে আসে শ্রীলংকা। ১-১ গোলের সমতা নিয়ে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে বাংলাদেশ মরিয়া হয়ে ওঠে গোলের জন্য। ৪৬ মিনিটে গোল পায়, মোহাম্মদ মামুনের সফল পেনাল্টি স্ট্রোকের সুবাদে। মিনিট দুয়েক পর পেনাল্টি কর্ণার কাজে লাগিয়ে ব্যবধান ৩-১ করেন জাহিদুল ইসলাম রাজন। মজার ব্যাপার হচ্ছে, তিনটি গোলের একটিও ফিল্ড গোল নয়; দুটি পেনাল্টি কর্ণার এবং একটি পেনাল্টি স্ট্রোক থেকে আসা। ৫৮ মিনিটে আবার ব্যবধান কমান শ্রীলংকার পন্ডিতারতে