২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোয়ার্টার ফাইনালে উইলিয়ামস বোনেরা, জিতেছেন নাদাল

একটা সময় দু'বোনের ফাইনালে খেলাটা ইউএস ওপেনে নিয়মিত দৃশ্য ছিল। ফ্লাশিং মিডোজে সর্বশেষ সেরেনা ও ভেনাস উইলিয়ামস পরস্পরের মুখোমুখি হয়েছেন অবশ্য ২০০৫ সালে। চতুর্থ রাউন্ডের সে ম্যাচ জিতেছিলেন ভেনাস। এবার আবারও দু'বোনের দ্বৈরথের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সেটা সেমিফাইনালে। রোববার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন সেরেনা ও ভেনাস। একই দিন দু'হাঁটুর ইনজুরি নিয়েও চতুর্থ রাউন্ডে উঠেছেন ছেলেদের নাম্বার টু রাফায়েল নাদাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 09:44 AM

Updated : 26 Apr 2022, 02:43 PM

নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)