২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ালের বড় জয়, হেরেছে চেলসি

শিরোপা ধরে রাখার লড়াইয়ে দুরন্ত শুরুটা ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ প্রিমেরা লিগে ভিলারিয়ালকে ৫-০ গোলে হারিয়েছে তারা। দ্বিতীয় ম্যাচে এসেছে জয়ের মুখ দেখেছে বার্সেলোনা। রোনালদিনিয়োর দু'গোলে অ্যাথলেটিক বিলবাওকে ৩-১ গোলে হারিয়েছে তারা। রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে একটা বড় ধাক্কা খেয়েছে চেলসি। অ্যাস্টন ভিলার কাছে ২-০ গোলে হার মানতে হয়েছে সাবেক লিগ চ্যাম্পিয়নদের। ১০ জনের দল নিয়েও পোর্টসমাউথকে ৩-১ গোলে হারিয়েছে আর্সেনাল। এদিকে সিরি-এতে নাটকীয় এক ম্যাচে ক্যালিয়ারিকে ৩-২ গোলে হারিয়েছে জুভেন্টাস। সিয়েনাকে ৩-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে রোমাও। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ১-১ গোলে ড্র করেছে হামবুর্গ এফসির সঙ্গে। কার্লসরুহের কাছে ১-০ গোলে হেরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভিএফবি স্টুটগার্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 08:51 AM

Updated : 26 Apr 2022, 02:43 PM

লন্ডন, ৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)