ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ভারতের সূর্যশেখর গাঙ্গুলী এবং ডি হরিকার বিশ্বকাপ খেলার স্বপ্ন এখন সত্যি। বিশ্বকাপ বাছাই পর্ব মানে এশীয় আঞ্চলিক দাবা চ্যাম্পিয়নশিপের জোন ৩.২-এর খেলায় পুরুষ ও মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন এই দুজন। আর এখানে চ্যাম্পিয়নশিপ জেতার মানেই হচ্ছে বিশ্বকাপ দাবার চূড়ান্ত পর্বের টিকেট পাওয়া। প্রসঙ্গত, পুরুষ ও মহিলাদের জন্য হবে আলাদা দুটো বিশ্বকাপ। পুরুষদের বিশ্বকাপ হবে নভেম্বরে, সাইবেরিয়ায়। মহিলাদের টুর্নামেন্টের সূচী অবশ্য চূড়ান্ত হয়নি।
শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শেষ রাউন্ডের খেলা শেষে ৯ পয়েন্ট করে নিয়ে সহাবস্থানে ছিলেন ভারতের দুই দাবাড়
bdnews24