২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০ মিটারের শিরোপা ধরে রাখলেন ফেলিক্স

দু বছর আগে মেয়েদের ২০০ মিটারের শিরোপা জিতেছিলেন অ্যালিসন ফেলিক্স। জিতলেন এবারো। শুক্রবার বিশ্ব অ্যাথলেটিক্সে ২১ বছর বয়সী ফেলিক্স জিতেছেন সুস্পষ্ট ব্যবধানেই। ২১ দশমিক ৮১ সেকেন্ডে সবার আগে ফিনিশিং টেপ স্পর্শ করা ফেলিক্সের চেয়ে দশমিক ৫৩ সেকেন্ড বেশি সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন চার দিন আগে ১০০ মিটারে জয় পাওয়া ভেরোনিকা ক্যাম্পবেল। তৃতীয় স্থান পেয়েছেন শ্রীলঙ্কার সুশান্তিকা জয়াসিংহে। এছাড়া পুরুষদের ১১০ মিটার হার্ডলসে অলিম্পিক চ্যাম্পিয়ন লিউ জিয়াং ও ৪০০ মিটারের সোনা জিতেছেন জেরেমি ওয়ারিনার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2007, 03:33 PM

Updated : 26 Apr 2022, 02:42 PM

ওসাকা, জাপান, ৩১ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)