২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হচ্ছে ঢাকা স্কুল ফুটবল লিগ

আগে মাঝেমধ্যে স্কুল ফুটবল হয়েছে। এবার হচ্ছে নতুন এক আয়োজন ঢাকা স্কুল ফুটবল লিগ। শনিবার (১ সেপ্টেম্বর) থেকে ১৪ টি স্কুলের ২৪ টি দল নিয়ে ৬ টি মাঠে শুরু হচ্ছে এই লিগ। এটা নাকি "ভিশন বাংলাদেশে" প্রোগ্রামের একটি অংশ। বাফুফে সভাপতি এস এ সুলতান যেভাবে বলেছেন, "বাংলাদেশে যখন ভিশন এশিয়া বাস্তবায়ন করা হয় তখনই স্কুল ফুটবল লিগ করার পরিকল্পনা ছিল। সেই অনুযায়ী ঢাকা স্কুল ফুটবল লিগ একটা পাইলট প্রোজেক্ট, এটা ভালভাবে হলেই আমরা আস্তে আস্তে অন্যান্য জেলায় স্কুল ফুটবল লিগ শুরুর উদ্যোগ নেবো।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2007, 03:14 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

ঢাকা, আগস্ট ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-আগে মাঝেমধ্যে স্কুল ফুটবল হয়েছে। এবার হচ্ছে নতুন এক আয়োজন ঢাকা স্কুল ফুটবল লিগ। শনিবার (১ সেপ্টেম্বর) থেকে ১৪ টি স্কুলের ২৪ টি দল নিয়ে ৬ টি মাঠে শুরু হচ্ছে এই লিগ। এটা নাকি "ভিশন বাংলাদেশে" প্রোগ্রামের একটি অংশ। বাফুফে সভাপতি এস এ সুলতান যেভাবে বলেছেন, "বাংলাদেশে যখন ভিশন এশিয়া বাস্তবায়ন করা হয় তখনই স্কুল ফুটবল লিগ করার পরিকল্পনা ছিল। সেই অনুযায়ী ঢাকা স্কুল ফুটবল লিগ একটা পাইলট প্রোজেক্ট, এটা ভালভাবে হলেই আমরা আস্তে আস্তে অন্যান্য জেলায় স্কুল ফুটবল লিগ শুরুর উদ্যোগ নেবো।" এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু ও স্কুল লিগের সম্পাদক এম এ আজিম বাদল। তাদের দেওয়া তথ্য অনুযায়ী অনূর্ধ্ব-১১ ও অনূর্ধ্ব-১৩ বিভাগে খেলবে ১২ টি করে দল। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শুক্রবার ৬ টি মাঠে সিঙ্গেল লিগ পদ্ধতিতে মোট ১৩২ টি ম্যাচ হবে। মাঠগুলো হচ্ছে সেগুন বাগিচা হাই স্কুল মাঠ, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠ। মডেল হাই স্কুল খিলগাঁও মাঠ, মতিঝিল উচ্চ বিদ্যালয় মাঠ, খিলগাঁও উচ্চ বিদ্যালয় মাঠ ও বাসাবো ক্লাব মাঠ। তবে শনিবার ৯ লাখ ৪০ হাজার টাকার স্কুল লিগের উদ্বোধন হবে সিপাহী মোহাম্মদ মোস্তফা স্টেডিয়ামে। উদ্বোধন করবেন তথ্য সচিব দিদারুল আনোয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালক অধ্যাপক নাজিম উদ্দিন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২১১১ঘ.