[ খেলা ] দু মাসের জন্য মাঠের বাইরে এ'তো ইতালিয়ান চ্যাম্পিয়ন ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে গ্যাম্পার ট্রফি জয়! বার্সেলোনার তো আনন্দে ফেটে পড়ারই কথা। কিন্তু স্যামুয়েল এ'তোর ইনজুরি 'বার্সা'র জয়োৎসবকে ম্লান করে দিয়েছে অনেকখানি। ইনজুরিটা বেশ মারাত্মকও। ডান উরুর পেশি ছিঁড়ে যাওয়ায় অন্তত দু মাস মাঠের বাইরে থাকতে হবে এ'তোকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত: ১২:৩৪, ৩০ আগস্ট ২০০৭ | আপডেট: ১৪:৪২, ২৬ এপ্রিল ২০২২ মাদ্রিদ, ৩০ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) bdnews24