২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেহেরু কাপে ভারত চ্যাম্পিয়ন

নেহেরু কাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ভারত। বুধবার দিল্লীর আম্বেদকার স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়েছে শক্তিশালী সিরিয়াকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2007, 04:05 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ঢাকা, আগস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নেহেরু কাপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক ভারত। বুধবার দিল্লীর আম্বেদকার স্টেডিয়ামে তারা ১-০ গোলে হারিয়েছে শক্তিশালী সিরিয়াকে। এর আগের ১২ টি আসরে স্বাগতিকরা নেহেরু কাপের শিরোপার দেখা পায়নি। ত্রয়োদশ আসরে তাদের স্বপ্নপূরণ হয়েছে মিডফিল্ডার এন পি প্রদীপের মহামূল্য গোলে। অথচ ফাইনালে ওঠার আগে লিগ ম্যাচে সিরিয়ার কাছে ৩-২ গোলে হেরেছিল এই ভারত। কিন্তু ফাইনালে ঘুরে দাঁড়িয়েছে বৃটিশ কোচ বব হাউটনের তত্ত্ববধানে তৈরি হওয়া ভারত। এবং আবারো প্রমাণ করলো এই আগস্ট মাস তাদের জন্য ভীষণ পয়মন্ত। ৪৫ বছর আগের এই দিনে ভারত ২-০ গোলে শক্তিশালী জাপানকে হারিয়েছিল এশিয়ান গেমসে। তারপর ২০০২ সালের আগস্টে ভিয়েতনামে অনুষ্ঠিত এলজি কাপ জিতে সাড়া ফেলে দিয়েছিল তারা। সেই আগস্টে প্রথমবারের মতো নেহেরু কাপের স্বপ্নপূরণ হয়েছে ভারতের। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১০০ঘ.