২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়নস লিগের মূলপর্বে লিভারপুল, লাৎসিও ও রেঞ্জার্স

গতবারের রানার্সআপ হলেও বাছাইপর্ব খেলেই আসতে হয়েছে লিভারপুলকে। আর সাফল্যের সঙ্গেই সে পর্ব উৎরেছে তারা। মঙ্গলবার অ্যানফিল্ডে নিজেদের মাঠে ৪-০ গোলে ফ্রেঞ্চ ক্লাব তুঁলোকে হারিয়েছে লিভারপুল। দুপর্ব মিলিয়ে ৫-০ গোলের জয় নিয়ে চূড়ান্ত পর্বে উঠে গেছে ইংলিশ ক্লাবটি। তাদের সঙ্গে যোগ দিয়েছে ইতালিয়ান ক্লাব লাৎসিও। ডায়নামো বুখারেস্টকে ৩-১ গোলে হারিয়েছে তারা। আগের পর্বে ১-১ গোলে ড্র হয়েছিল ম্যাচটি। রেডস্টার বেলগ্রেডকে ১-০ গোলে হারিয়ে সঙ্গী হয়েছে স্কটিশ ক্লাব গ্লাসগো রেঞ্জার্স। এইকে এথেন্সের বিপক্ষে সেভিয়ার নির্ধারিত ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। সেভিয়ার খেলোয়াড় আন্তনিও পুয়ের্তার অকাল মৃত্যুতে ম্যাচটি পিছিয়ে গেছে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2007, 12:17 PM

Updated : 26 Apr 2022, 02:42 PM

অ্যানফিল্ড, ২৯ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)