২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার রাতে ভারতের উদ্দেশ্যে রওনা হচ্ছে বাংলাদেশ হকি দল

অবশেষে ভারতে যাওয়ার ভিসা পেয়েছে বাংলাদেশ হকি দল। সোমবার বিকেলে ভিসা পেয়েই রাত ১০ টায় তারা সড়ক পথে ভারতের উদ্দেশ্যে রওনা হবে এশিয়া কাপ হকি টুর্নামেন্টে অংশ নিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2007, 02:21 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

ঢাকা, আগস্ট ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অবশেষে ভারতে যাওয়ার ভিসা পেয়েছে বাংলাদেশ হকি দল। সোমবার বিকেলে ভিসা পেয়েই রাত ১০ টায় তারা সড়ক পথে ভারতের উদ্দেশ্যে রওনা হবে এশিয়া কাপ হকি টুর্নামেন্টে অংশ নিতে। রোববার পর্যন্ত ভারতীয় হাই কমিশন ২৩ সদস্যের বাংলাদেশ হকি দলকে ভিসা দেয়নি। অবশেষে ৫ জনের সাক্ষাৎকার নিয়ে পুরো দলকে ভিসা দিয়েছে। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক শামসুল বারী জানিয়েছেন, "বাংলাদেশ সরকারের উচ্চপর্যায় থেকে হাই কমিশনে অনুরোধের পাশাপাশি আমি নিজে ভারতীয় হকি ফেডারেশনকেও জানিয়েছিলাম ব্যাপারটা। তাই আর তেমন সমস্যা হয়নি।" সড়ক পথে কলকাতা যাওয়ার পর বাংলাদেশ দল চেন্নাই পৌঁছাবে বিমানে। ৩১ আগস্ট উদ্বোধনী দিনে বাংলাদেশ মুখোমুখি হবে থাইল্যান্ডের। গ্র"প পর্বে থাইল্যান্ড ও শ্রীলংকার সঙ্গে ম্যাচে জয়ের প্রত্যাশা নিয়ে এশিয়া কাপ হকি টুর্নামেন্টে যাচ্ছে বাংলাদেশ। গ্র"পের বাকি তিন প্রতিপক্ষ ভারত, চীন ও কোরিয়া। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২০০০ঘ.