২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে জিতল ম্যানইউ, ড্র দিয়ে শুরু বার্সেলোনার

'ফ্যান্টাস্টিক ফোর'কে দেখার আশায় উন্মুখ ছিলেন বার্সেলোনা সমর্থকরা। দেখেছেন, তবে ভেঙে ভেঙে। কোচ ফ্রাঙ্ক রাইকার্ড নতুন সাইনিং থিয়েরি অঁরিকে বসিয়ে খেলিয়েছেন প্রিয় ভরসা রোনালদিনিয়ো-স্যামুয়েল এ'তো-লিওনেল মেসিকে। পরে মেসির জায়গায় অঁরি নেমেও কাজ হয়নি। স্প্যানিশ প্রিমেরা লিগায় নিজেদের প্রথম ম্যাচে ১০ জনের রেসিং সান্তান্দারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সা। রোববার দিনের অন্য ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়েছে ভিলারিয়াল। ইংলিশ প্রিমিয়ার লিগে অবশেষে জয়ের মুখ দেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহাম হটস্পারকে ১-০ গোলে হারিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2007, 12:15 PM

Updated : 26 Apr 2022, 02:41 PM

লন্ডন/মাদ্রিদ, ২৭ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)