ঢাকা, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-অবশেষে আইসিসি টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পোশাকের স্পনসর পেয়েছে বাংলাদেশ। রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপে শাহ স্পোটর্স বাংলাদেশের পোশাকের স্পনসর।
স্পন্সর খোঁজার কাজ চলছিল আগে থেকেই। এজন্য টেন্ডার আহ্বান করা হলেও তেমন সাড়া পায়নি বিসিবি। শেষপর্যন্ত কোনো টেন্ডার ছাড়াই দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই শাহ স্পোর্টস রাজি হয়েছে বাংলাদেশ দলের পোশাকের স্পন্সর হতে। এজন্য তারা ২ লাখ টাকা দিচ্ছে বিসিবিকে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৩০ঘ.
bdnews24