২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার বাফুফে মহিলা একাদশ হেরেছে বড় ব্যবধানে

চট্টগ্রামে প্রথম ম্যাচের হারার পর রোববার দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে বাফুফে মহিলা একাদশ। চট্টগ্রামে হেরেছিল ০-২ গোলে। রোববার নারয়নগঞ্জ স্টেডিয়ামের ম্যাচে সফররত উড়িষ্যা মহিলা ফুটবল দল ৪-০ গোলে হারিয়েছে বাফুফে একাদশকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 03:33 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

নারায়নগঞ্জ, আগস্ট ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে প্রথম ম্যাচের হারার পর রোববার দ্বিতীয় ম্যাচেও বড় ব্যবধানে হেরেছে বাফুফে মহিলা একাদশ। চট্টগ্রামে হেরেছিল ০-২ গোলে। রোববার নারয়নগঞ্জ স্টেডিয়ামের ম্যাচে সফররত উড়িষ্যা মহিলা ফুটবল দল ৪-০ গোলে হারিয়েছে বাফুফে একাদশকে। ৫০ মিনিটের এই প্রদর্শনী ম্যাচের বেশিরভাগ সময়ই প্রাধান্য ছিল উড়িষ্যা মহিলা দলের। ৯ মিনিটের মাথায় সুনীতা মাঝি গোল করে পিছিয়ে দেয় বাফুফে একাদশকে। তারপর একে সুস্মিতা, সুপ্রভা ও পিংকির গোলে বড় ব্যবধানে এগিয়ে যায় অতিথি দল। তবে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল বাফুফে একাদশ, ৪০ মিনিটে সাইনু চাকমার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এই প্রদর্শনী ম্যাচ দেখার জন্য ১০ টাকা দামের টিকেট কেটে এ দিন মাঠে উপস্থিত হয়েছিল প্রায় আড়াই হাজার দর্শক। সা