২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেহেরু কাপে সাফের প্রস্তুতি ভাল হয়েছে ঃ নজরুল

বাংলাদেশের প্রথম নেহেরু কাপ অভিযানে কোনো অর্জন নেই। তারপরও নেহেরু কাপের মধ্য দিয়ে বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সারার মিশনটা খুব খারাপ হয়নি বলেই মনে করছেন অধিনায়ক নজরুল ইসলাম। শনিবার দেশে ফিরে তিনি নিজের অভিজ্ঞতার কথা বলেছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2007, 03:58 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের প্রথম নেহেরু কাপ অভিযানে কোনো অর্জন নেই। তারপরও নেহেরু কাপের মধ্য দিয়ে বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সারার মিশনটা খুব খারাপ হয়নি বলেই মনে করছেন অধিনায়ক নজরুল ইসলাম। শনিবার দেশে ফিরে তিনি নিজের অভিজ্ঞতার কথা বলেছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে। তিনি দিল্লী যাত্রার আগে ভারত ও কম্বোডিয়াকে হারানোর স্বপ্নের কথা বলে গিয়েছিলেন। কিন্তু ভারতের কাছে হেরেছে ০-১ গোলে, গোলপোস্টে বিপ্লব ভট্টাচার্য অমন প্রাচীর হয়ে না দাঁড়ালে হয়তো ব্যবধানটা ৩/৪ গোলের হতো। আর কম্বোডিয়ার বিপে প্রথমে এগিয়ে গিয়েও শেষপর্যন্ত ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে। মানে কোনো স্বপ্নপূরণই হয়নি। বাংলাদেশ দলের অধিনায়ক নজরুল ইসলামের অজুহাত প্র্যাকটিসে পর্যাপ্ত সময়াভাবের, "আমার মনে হয় সপ্তাহখানেক প্র্যাকটিস করে নেহেরু কাপে গিয়ে যে ফল হয়েছে তা খুব খারাপ হয়নি। ভারত যে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে তাতে তারা আগামী ৫ বছরে অনেক এগিয়ে যাবে। আমি মনে করি কম্বোডিয়ার সঙ্গে আমরা জেতার মতোই খেলেছি, নিজেদের ভুলে ম্যাচটা ড্র হয়েছে।" প্র্যাকটিসের তুলনা হিসেবে তিনি ভারতের কথা বলেছেন। তারা পতুর্গালে গিয়ে মাসদেড়েক ছিল, সেখানে প্র্যাকটিস করেছে। এবং ভারতের পরিকল্পনা ও বছরজুড়ে ঘরোয়া ফুটবলের কথা বলেছেন তিনি। এরপরও বাংলাদেশ অধিনায়ক স্বপ্ন দেখছেন আগামী ডিসেম্বরে সাফ চ্যাম্পিয়শিপ নিয়ে, "এই কমাস ভাল প্র্যাকটিস হলে এবং দেশে-বিদেশে প্র্যাকটিস ম্যাচ খেলার সুযোগ পেলে আমরা সাফ ফুটবলে ভাল করবো। তার প্রস্তুতি হিসেবে নেহেরু কাপে আমাদের পারফরম্যান্স একেবারে খারাপ হয়নি বলা যায়।" বিডিনিউজ টয়েন্টিফোর ডটকম/এসবি/২২৪৮ঘ.