২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরেছে বাংলাদেশ

গ্র"পের শেষম্যাচেও হেরেছে বাংলাদেশ। মারদেকা কাপে নিজেদের প্রথম দুটো ম্যাচে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের কাছে হারার পর শনিবার গ্র"পের শেষম্যাচে তারা ২-১ গোলে হেরেছে জিম্বাবুয়ের কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2007, 02:08 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

ঢাকা, আগস্ট ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গ্র"পের শেষম্যাচেও হেরেছে বাংলাদেশ। মারদেকা কাপে নিজেদের প্রথম দুটো ম্যাচে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের কাছে হারার পর শনিবার গ্র"পের শেষম্যাচে তারা ২-১ গোলে হেরেছে জিম্বাবুয়ের কাছে। খেলার ৩৬ মিনিটে দূরপাল্লার শটে হঠাৎ কেঁপে ওঠে বাংলাদেশ শিবির, শটটি বাঁক খেয়ে পোস্টে আশ্রয় নিলে জিম্বাবুয়ে ১-০ গোলে এগিয়ে যায়। ৫৭ মিনিটে বাংলাদেশের ডিফেন্ডার আরাফাত আলী রনির ভুলের সুযোগ নিয়ে ২-০ গোলে এগিয়ে যায় আফ্রিকার দলটি। ম্যাচ শেষ হওয়ার মিনিট তিনেক আগে শরিফের মাইনাসে হেড করে একটি গোল শোধ করেন সহ অধিনায়ক সাইফুর রহমান মনি। ২৪ বছর পর মারদেকা কাপে গিয়ে বাংলাদেশ দল সব কটি ম্যাচ হেরেই রোববার দেশে ফিরছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২০০০ঘ.