২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ বছর পর কেনিয়াকে জেতালেন লুক কিবেত

প্রচণ্ড গরম। তারপরও দারুণ গতিময় ওসাকার ট্র্যাক। শনিবার জাপানের এই শহরেই শুরু হয়েছে অ্যাথলেটিকসের ১১তম বিশ্ব চ্যাম্পিয়নশিপ। আর দিনটিকে স্মরণীয় করে রেখেছেন কেনিয়ার লুক কিবেত। বিশ্ব চ্যাম্পিয়নশিপে বিশ বছরে প্রথম বারের মতো কেনিয়াকে ম্যারাথনের সোনা এনে দিয়েছেন দূরপাল্লার এই দৌড়বিদ। দিনের উল্লেখযোগ্য পারফরম্যান্সের মধ্যে ছিল প্রতিযোগিতার সেরা ইভেন্ট ১০০ মিটারের হিট। রোববারের চূড়ান্ত মুখোমুখির আগে নিজেদের হিটে প্রথম হয়েই উতরেছেন দুই ফেভারিট আসাফা পাওয়েল ও টাইসন গ্রে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2007, 12:19 PM

Updated : 26 Apr 2022, 02:41 PM

ওসাকা, ২৫ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)