দুর্দান্ত একটা দল নিয়েও কোপা আমেরিকার শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা। তার চেয়েও বড় কষ্ট ছিল ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে ৩-০ গোলের অসহায় হার। সে ক্ষত না শুকোতেই এবার বিশ্ব ফুটবলের অনামী শক্তি নরওয়ের কাছেও হারতে হয়েছে আর্জেন্টিনাকে। বুধবার অসলোয় সেই প্রীতি ম্যাচে ২-১ গোলে হেরেছে আলফিও বাসিলের দল। কিন্তু আর্জেন্টাইন কোচ এতে সমালোচনার কিছু দেখছেন না। সমর্থকদের ফলাফলটা সহজভাবে মেনে নেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, সে ম্যাচে পরীক্ষামূলক একটা দল খেলিয়েছিলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
25 Aug 2007, 11:23 AM
Updated :
26 Apr 2022, 02:41 PM
বুয়েনস এইরেস, আর্জেন্টিনা, ২৫ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)