ঢাকা, আগস্ট ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফিফা র্যাঙ্কিয়ে ১৭৬ নম্বরে নেমে আসা বাংলাদেশ প্রথমবারের মতো জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে শনিবার।
মারদেকা কাপ শুরুর ঠিক আগে ফিফা র্যাঙ্কিয়ে বাংলাদেশ ছিল ১৭২ নম্বরে। এই টুর্নামেন্টে প্রথম দুটো ম্যাচে পরাজয় এবং ভারতের নেহেরু কাপের ব্যর্থতায় বাংলাদেশ নেমে গেছে ১৭৬ নম্বরে। উল্লেখ্য একই সময়ে বাংলাদেশ জাতীয় দল নাম নিয়ে দুটো দল অংশ নিচ্ছে এই দুটো টুর্নামেন্টে।
মালয়েশিয়ায় মারদেকা কাপে বাংলাদেশ প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে হারে ১-০ গোলে। দ্বিতীয় ম্যাচেও সিঙ্গাপুরের কাছে প্রথমবারের মতো হেরেছে। আর এই দুটো প্রতিপক্ষের তুলনায় জিম্বাবুয়ে (১০১) অনেক বড় শক্তি, যাদের চেয়ে ৭৫ ধাপ পেছনে বাংলাদেশ। স্বাভাবিকভাবে গ্র"পের শেষম্যাচে বাংলাদেশ রক্ষনাত্মক কৌশলেই শনিবার মাঠে নামবে, শেষপর্যন্ত সেটা কতোটা কাজ দেয় তা-ই দেখার বিষয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/১৯১৫ঘ.
bdnews24