ঢাকা, আগস্ট ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ইন্দোনেশিয়ার কাছে প্রথম ম্যাচ হারার পর দ্বিতীয় ম্যাচেও হেরেছে বাংলাদেশ। মারদেকা কাপে বৃহস্পতিবার তারা ২-১ গোলে হেরেছে সিঙ্গাপুরের কাছে।
এর আগে দুবার সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং দুটো ম্যাচই ড্র হয়েছিল ১-১ গোলে। অর্থাৎ এই প্রথম বাংলাদেশ হারল সিঙ্গাপুরের কাছে। দুদেলর তৃতীয় সাক্ষাতে সিঙ্গাপুর এগিয়ে যায় প্রথমার্ধেই। শুরু থেকেই দাপটের সঙ্গে খেলে ৪২ মিনিটে প্রথম গোল বের করে নেয় তারা। দুই মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল করলে একেবারে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশে। ম্যাচ শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে বাংলাদেশের মিঠু একটি গোল শোধ করে ব্যবধান কমান।
আগামী ২৫ আগস্ট গ্র"পের শেষ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৩০ঘ.
bdnews24