ঢাকা, আগস্ট ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে বিশ্বকাপ দাবা চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। বাছাই পর্বের জন্য এশীয় আঞ্চলিক দাবা চ্যাম্পিয়নশিপ-২০০৭ (পুরুষ ও মহিলা) ৩.২ জোন গঠিত হয়েছে বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকাকে নিয়ে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিদিন বিকেল ৩ টা থেকে খেলা শুরু হবে জাতীয় ক্রীড়া পরিষদ সম্মেলন কক্ষে।
বিশ্বকাপ দাবা চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্বের নিয়ামানুযায়ী পুরুষ বিভাগে ভারতের ৫ জন, বাংলাদেশের ৩ জন এবং নেপাল, পাকিস্তান ও শ্রীলংকার একজন করে দাবাড়
bdnews24