২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রিদ ছেড়ে মিলানে ফিরলেন এমারসন

রিয়াল মাদ্রিদের কোচের পদ থেকে ফ্যাবিও ক্যাপেলো বরখাস্ত হওয়ার পর দল ছাড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন এমারসন। ব্রাজিলিয়ান মিডফিল্ডারের রিয়ালে না থাকার আগ্রহেরই জয় হল শেষ পর্যন্ত। এসি মিলানের কাছে এমারসনকে বিক্রি করে দিতে রাজি হয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী মিলানও নিশ্চিত করেছে খবরটা। তবে ট্রান্সফার ফি'র অংকটা জানায়নি কোনো পক্ষই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2007, 11:57 AM

Updated : 26 Apr 2022, 02:40 PM

মাদ্রিদ, ২২ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)