২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবেগে ভেসে গেলেন ব্যাডমিন্টনের বিশ্বসেরা লিন ড্যান

আবেগে কোর্টে শুয়ে পড়লেন ব্যাডমিন্টনের বিশ্বশিরোপা জেতা লিন ড্যান। এই আবেগ দেখানোই অবশ্য স্বাভাবিক। এই তো জুনে গ্লাসগোয় সাডিরম্যান কাপে হারের পর তার কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছিলেন চীনা দলের কোচ লি ইয়ংবো। গত এথেন্স অলিম্পিকে প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর দেশব্যাপী সমালোচনা ভোলেন কি করে ছেলেদের ব্যাডমিন্টনের এই নাম্বার ওয়ান! সেসবই ঝেটিয়ে অতীতের খাতায় ঠেলে দেয়ার আনন্দে কাঁদবেনই তো ড্যান। রোববার কুয়ালালামপুরে ব্যাডমিন্টন বিশ্বচ্যাম্পিয়নশিপ একক শিরোপা জিতেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2007, 11:33 AM

Updated : 26 Aug 2022, 08:28 PM

কুয়ালালামপুর, ১৯ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আবেগে কোর্টে শুয়ে পড়লেন ব্যাডমিন্টনের বিশ্বশিরোপা জেতা লিন ড্যান। এই আবেগ দেখানোই অবশ্য স্বাভাবিক। এই তো জুনে গ্লাসগোয় সাডিরম্যান কাপে হারের পর তার কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছিলেন চীনা দলের কোচ লি ইয়ংবো। গত এথেন্স অলিম্পিকে প্রথম রাউন্ড থেকে বিদায়ের পর দেশব্যাপী সমালোচনা ভোলেন কি করে ছেলেদের ব্যাডমিন্টনের এই নাম্বার ওয়ান! সেসবই ঝেটিয়ে অতীতের খাতায় ঠেলে দেয়ার আনন্দে কাঁদবেনই তো ড্যান। রোববার কুয়ালালামপুরে ব্যাডমিন্টন বিশ্বচ্যাম্পিয়নশিপ একক শিরোপা জিতেছেন তিনি। ২১-১১, ২২-২০ গেমে সরাসরি সেটে হারিয়েছেন নবম বাছাই ইন্দোনেশিয়ার সনি ডিউই কুনচোরোকে। দিনটা ছিল চীনাদেরই। কারণ মেয়েদের এককের শিরোপা জিতেছেন পঞ্চম বাছাই ঝু লিন। ষষ্ঠ বাছাই হংকংয়ের চেন ওয়াংকে ২১-৮, ২১-১২ গেমে সহজেই হারিয়েছেন তিনি। টানা তৃতীয়বারের মতো ফাইনাল খেলেছেন ড্যান। তবে এটা তার দ্বিতীয় জয়, গত মাদ্রিদ বিশ্ব চ্যাম্পিয়নশিপের শিরোপা অক্ষুন্ন রেখেছেন তিনি। সেই সঙ্গে ঢুকে গেছেন ইতিহাসের পাতায়ও। এর আগে আশির দশকের মাঝামাঝি ইয়াং ইয়াং টানা দুবার জিতেছেন বিশ্ব শিরোপা, যা ছেলেদের ব্যাডমিন্টনে বিরল কৃতিত্ব। ছেলেবেলার হিরোর সঙ্গে একই কাতারে উঠে আসাটাকে দারুণ অর্জনই মানছেন ড্যান। বলেছেন, "আমি তার ভীষণ ভক্ত ছিলাম। ছোটবেলা থেকেই তাকে আদর্শ মেনে আসছি, খুব কঠিন পরিশ্রম করতে হয়েছে আমাকে তার জায়গায় আসতে।" এছাড়া মিশ্র দ্বৈতে শিরোপা জিতেছেন ইন্দোনেশিয়ান জুটি নোভা ভিদিয়ান্তো ও লিলিয়ানা নাতসির। শীর্ষ বাছাই ঝেং বো এবং গাও লিং জুটিকে তারা হারিয়েছেন ২১-১৬, ২১-১৪ গেমে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৭৩০ঘ.