২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তঃ উপজেলা ফুটবলের শিরোপা জিতেছে টাঙ্গাইল সদর উপজেলা

টাঙ্গাইল আন্তঃ উপজেলা ফুটবলের শিরোপা জিতেছে টাঙ্গাইল সদর উপজেলা। শনিবার অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে সখীপুর উপজেলাকে হারিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2007, 04:58 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

টাঙ্গাইল, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-টাঙ্গাইল আন্তঃ উপজেলা ফুটবলের শিরোপা জিতেছে টাঙ্গাইল সদর উপজেলা। শনিবার অনুষ্ঠিত ফাইনালে তারা টাইব্রেকারে সখীপুর উপজেলাকে হারিয়েছে। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। প্রথমার্ধে সখীপুর এগিয়ে যায় মরোক্কোর তোয়াতি ইউনেসের গোলে। দ্বিতীয়ার্ধে টাঙ্গাইল উপজেলার নাইজেরিয়ান জুনিয়র সেই গোল শোধ করে ম্যাচে সমতা নিয়ে আসেন। সমতা দিয়ে নির্ধারিত সময় শেষ হওয়ার পর সখীপুর উপজেলাকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টাঙ্গাইল উপজেলা। খেলাশেষে পুরস্কার বিতরণ করেছেন ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. গোলাম মোস্তফা তালুকদার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসবি/২২৪৫ঘ.