২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এতদিনে মুখ খুললেন মাতেরাজ্জি

এখন মনে হচ্ছে মাথা দিয়ে ঢুস দিয়ে আসলে কমই করেছেন জিনেদিন জিদান। গত বিশ্বকাপের ফাইনালে ইতালিয়ান ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জির সঙ্গে বিতন্ডার এক পর্যায়ে তাকে ঢুস দিয়ে মাটিতে ফেলে দিয়েছিলেন ফরাসি এই ফুটবল গ্রেট। সুবাদে লাল কার্ড দেখেছেন, কলঙ্কিত হয়েছেন, ফ্রান্সও টাইব্রেকারে হেরে হারিয়েছে শিরোপা। জানা যাচ্ছে, মাতেরাজ্জি যা বলেছেন তাতে জিদান নয় যে কেউই উত্তেজিত হয়ে পড়তেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2007, 02:48 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

মিলান, ১৮ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এখন মনে হচ্ছে মাথা দিয়ে ঢুস দিয়ে আসলে কমই করেছেন জিনেদিন জিদান। গত বিশ্বকাপের ফাইনালে ইতালিয়ান ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জির সঙ্গে বিতন্ডার এক পর্যায়ে তাকে ঢুস দিয়ে মাটিতে ফেলে দিয়েছিলেন ফরাসি এই ফুটবল গ্রেট। সুবাদে লাল কার্ড দেখেছেন, কলঙ্কিত হয়েছেন, ফ্রান্সও টাইব্রেকারে হেরে হারিয়েছে শিরোপা। জানা যাচ্ছে, মাতেরাজ্জি যা বলেছেন তাতে জিদান নয় যে কেউই উত্তেজিত হয়ে পড়তেন। ঠিক কি বলেছেন মাতেরাজ্জি? দীর্ঘ এক বছর পর ইতালিয়ান সাময়িকী 'টিভি সরিসি ই কানজোনি'কে দেওয়া এক সাক্ষাতকারে তুলে ধরেছেন ইন্টার মিলানের এই ডিফেন্ডার। জিদানের বোনকে পতিতার সঙ্গে তুলনা করে বলেছিলেন, "তোমার বোনই আমার প্রিয়।" এর আগে অবশ্য মাতেরাজ্জি স্বীকার করেছিলেন বার্লিনের সেই ফাইনালে জিদানের বোনকে নিয়ে কথা বলেছিলেন, কিন্তু সঠিক বাক্যটি কখনোই বলেননি। সোমবার পত্রিকাটি বাজারে আসবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/২০৩০