২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকক এয়ারপোর্টে গিয়ে বিপাকে বাংলাদেশ ফুটবল দল

ব্যাংককে গিয়ে মালয়েশিয়া যাওয়ার বিমান খুঁজে পাচ্ছে না জাতীয় ফুটবল দল! মারদেকা কাপের জন্য দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু ফোনে এ খবর দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। শনিবার দুপুর ১২ টায় জিমজি এয়ারলাইন্সে ব্যাংকক রওনা হয়েছিল বাংলাদেশ দল। ব্যাংকক বিমানবন্দরে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা পর্যন্ত যাত্রাবিরতি, তারপর ৭ টা ২০ মিনিটে এয়ার এশিয়ার বিমানে চড়ে মালয়েশিয়া যাওয়ার কথা তাদের। বিকেল সাড়ে ৫ টায় বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু জানিয়েছেন, "ব্যাংকক এয়ারপোর্ট থেকে বাবু ফোন করে বলেছে তারা এয়ার এশিয়ার বুথ খুঁজে পাচ্ছে না। ওই খবর শুনে আমরা মালয়েশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনে যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু কেউ ফোন ধরছে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2007, 02:36 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-ব্যাংককে গিয়ে মালয়েশিয়া যাওয়ার বিমান খুঁজে পাচ্ছে না জাতীয় ফুটবল দল! মারদেকা কাপের জন্য দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু ফোনে এ খবর দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। শনিবার দুপুর ১২ টায় জিমজি এয়ারলাইন্সে ব্যাংকক রওনা হয়েছিল বাংলাদেশ দল। ব্যাংকক বিমানবন্দরে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা পর্যন্ত যাত্রাবিরতি, তারপর ৭ টা ২০ মিনিটে এয়ার এশিয়ার বিমানে চড়ে মালয়েশিয়া যাওয়ার কথা তাদের। বিকেল সাড়ে ৫ টায় বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু জানিয়েছেন, "ব্যাংকক এয়ারপোর্ট থেকে বাবু ফোন করে বলেছে তারা এয়ার এশিয়ার বুথ খুঁজে পাচ্ছে না। ওই খবর শুনে আমরা মালয়েশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনে যোগাযোগের চেষ্টা করেছি কিন্তু কেউ ফোন ধরছে না।" ভারপ্রাপ্ত সম্পাদক মালু ও বাফুফে সহ সভাপতি সিরাজুল ইসলাম বাচ্চু সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন সমস্যার সমাধান করার জন্য। কিন্তু সন্ধ্যা ৭ টা ১০মিনিটেও কোনো ইতিবাচক খবর জানাতে পারেননি মালু, "জানি না বাংলাদেশ দল কী অবস্থায় আছে। তাদের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না।" বাফুফের সঙ্গে টুর্নামেন্ট আয়োজকদের কথা অনুযায়ী, ঢাকা থেকে ব্যাংকক পাঠানোর দায়িত্ব বাফুফের। এরপর নিজেদের খরচেই আয়োজকরা এয়ার এশিয়ার বিমানে করে কুয়ালালামপুর নিয়ে যাবে বাংলাদেশ দলকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/ওআরপি/২০০২ঘ.