২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে লিন ড্যান, হেরে গেলেন শীর্ষ বাছাই ঝ্যাং

হারানো শিরোপা নিশ্চিত জিতবেন এমনটাই ভেবেছিল সবাই। কিন্তু সেমিফাইনালেই হেরে গেছেন ঝ্যাং নিং। ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের মেয়েদের শীর্ষবাছাই এই চীনা শনিবার ১১-২১, ১৫-২১ গেমে হেরেছেন ষষ্ঠ বাছাই হংকংয়ের চেন ওয়াংয়ের কাছে। অন্যদিকে পুরুষদের ফাইনালে উঠেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও শীর্ষ বাছাই চীনের লিন ড্যান। স্বদেশী চতুর্থ বাছাই বাও চুনলাইকে তিনি হারিয়েছেন ২১-১২, ২২-২০ গেমে। রোববারের ফাইনালে নবম বাছাই ইন্দোনেশিয়ার সনি দুই কুনচোরোর মুখোমুখি হবেন ড্যান। অন্যদিকে মেয়েদের ফাইনালে চেন খেলবেন সপ্তম বাছাই চীনের লুল লানের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2007, 11:41 AM

Updated : 26 Aug 2022, 08:28 PM

কুয়ালালামপুর, ১৮ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হারানো শিরোপা নিশ্চিত জিতবেন এমনটাই ভেবেছিল সবাই। কিন্তু সেমিফাইনালেই হেরে গেছেন ঝ্যাং নিং। ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপের মেয়েদের শীর্ষবাছাই এই চীনা শনিবার ১১-২১, ১৫-২১ গেমে হেরেছেন ষষ্ঠ বাছাই হংকংয়ের চেন ওয়াংয়ের কাছে। অন্যদিকে পুরুষদের ফাইনালে উঠেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও শীর্ষ বাছাই চীনের লিন ড্যান। স্বদেশী চতুর্থ বাছাই বাও চুনলাইকে তিনি হারিয়েছেন ২১-১২, ২২-২০ গেমে। রোববারের ফাইনালে নবম বাছাই ইন্দোনেশিয়ার সনি দুই কুনচোরোর মুখোমুখি হবেন ড্যান। অন্যদিকে মেয়েদের ফাইনালে চেন খেলবেন সপ্তম বাছাই চীনের লুল লানের বিপক্ষে। ২০০৩ সালের বিশ্বচ্যাম্পিয়ন ঝ্যাংয়ের জন্য শিরোপাকে অনায়াস ভাবা হচ্ছিল। কারণ বৃহস্পতিবার টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিলেন তার প্রতিদ্বন্দ্বী ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জি জিংফেং। দ্বিতীয় সেটে ১১-৪ পয়েন্টে এগিয়ে থেকেও অবিশ্বাস্য এক হারের শিকার হতে হয়েছে ঝ্যাংকে। ছেলেদের বিভাগে অলিম্পিক চ্যাম্পিয়ন তৌফিক হিদায়াতের দ্বিতীয় রাউন্ডের আপসেটের পর ঝ্যাং বিশ্ব চ্যাম্পিয়নশিপে অঘটনের শিকার আরেক বড় নাম। এবার সেমিফাইনালে মুখোমুখি হলেও চুনলাইয়ের সঙ্গে গত বছর মাদ্রিদের ফাইনালে লড়েছিলেন ড্যান। সেবার লড়াইটা তিন সেটে জিতলেও শনিবার কোনো সুযোগ দেননি প্রতিপক্ষকে। অবশ্য দ্বিতীয় গেমে টানা ৬ পয়েন্ট জিতে ২০-১৯ ব্যবধানে এগিয়ে গিয়েছিলেন চুনলাই। কিন্তু দারুণভাবে ফিরে এসে ম্যাচ নিশ্চিত করেন ড্যান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৭৩৭ঘ.