ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা স্টেডিয়ামে শনিবার শুরু হচ্ছে তৃতীয় বিভাগ ফুটবল লিগ। যার উদ্বোধন করবেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্ণেল (অব.) ওয়ালী উল্লাহ। উদ্বোধীন ম্যাচে খেলবে জুরাইন জনতা ও ইউরো ফেমাস ক্লাব।
এবার তৃতীয় বিভাগ লিগে সবচেয়ে বেশি দল অর্থাৎ ২২টি দল অংশ নিচ্ছে। দুই গ্র"পে সিঙ্গেল লিগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা হবে। প্রথম পর্বের খেলা শেষে প্রত্যেক গ্র"পের ৫টি করে মোট ১০ টি দল নিয়ে হবে সুপার লিগ। শনিবার সিপাহী মোস্তফা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের পরদিন থেকে পল্টন ময়দানেও খেলা হবে প্রতিদিন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২০০৯ঘ.
bdnews24