ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছেন বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রাও। মারদেকা ও নেহেরু কাপগামী দুটো দলের ফুটবলাররা ৫০ হাজার টাকা দিয়েছেন বন্যার্তদের জন্য।
মারদেকা কাপ খেলতে যাওয়ার আগে হাসান আল মামুন বলেছেন, "আমরা নিজেদের হাতখরচ থেকে ১ হাজার টাকা করে দিয়েছি। নেহেরু কাপে বাংলাদেশের খেলোয়াড়রাও সমপরিমাণ অর্থ দিয়েছেন। সব মিলিয়ে ৫০ হাজার টাকার মতো হয়েছে, তা জমা দেওয়া হবে ত্রাণ তহবিলে।"
এর আগে অবশ্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ৫ লাখ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জামা দিয়েছে। তারা বি লিগের অনাড়ম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠান করে এই অর্থ দিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি
bdnews24