ঢাকা, ১৬ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---- শুক্রবার বিকালে বন্যাদুর্গতদের সাহায্যার্থে ম্যাচ খেলতে নামার কথা ছিল ফুটবলার এবং চলচ্চিত্র তারকাদের। কিন্তু বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ অনুপযুক্ত থাকায় ম্যাচটি পিছিয়ে এখন অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট বিকালে।
বৃহস্পতিবার আয়োজকরা ম্যাচ পেছানোর ঘোষণার সঙ্গে দুঃখ প্রকাশ করে বলেছেন,''তারিখ পরিবর্তনের কারণে এই সাময়িক অসুিবধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।'' ব্যাপক প্রস্তুতি ছিল ম্যাচটিকে কেন্দ্র করে, তাই পেছানো সবার জন্যই হতাশার। তবু আয়োজকসহ সবাই আশা করছেন ২৩ আগস্ট, বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
ম্যাচের টিকেট বিক্রি থেকে পাওয়া অর্থ ব্যয় হবে বন্যার্তদের জন্য।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএম/১৭৪০ঘ.
bdnews24