ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি ক্রীড়ার বিভিন্ন শাখায় অবদানের জন্য গত ২০০৫ ও ২০০৬ সালের সেরা ক্রীড়াবিদ, রেফারি/আম্পায়ার, পৃষ্ঠপোষক, সংগঠক, সক্রিয় সংস্থা ও বর্ষসেরা ক্রীড়াবিদের নাম ঘোষণা করেছে।
২০০৫ সালের জন্য যারা মনোনীত হয়েছেন : মোহাম্মদ সুজন (ফুটবল), জাভেদ ওমর বেলিম গুল্লু (ক্রিকেট), রাসেল মাহমুদ জিমি (হকি), এনামুল হক জুনিয়র (তরুন ক্রিকেট প্রতিভা), মোল্লা সাবিরা সুলতানা (মহিলা ক্রীড়াবিদ, ভারোত্তোলন), তৈয়ব হাসান বাবু ( রেফারি, ফুটবল), নুরুল আলম চৌধুরী (সংগঠক), সিরাজুল ইসলাম বাচ্চু (ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদান), মৌসুমী ইন্ডাস্ট্রিজ লি. (পৃষ্ঠপোষক), নারায়নগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা (সক্রিয় সংস্থা), এবং বর্ষসেরা ক্রীড়াবিদ : মোহাম্মদ আশরাফুল
২০০৬ সালের জন্য যারা মনোনীত হয়েছেন : আরিফ খান জয় (ফুটবল), শাহরিয়ার নাফিস (ক্রিকেট), রাসেল খান বাপ্পী (হকি), শাহজাহান আলী রনি (সাঁতার), মিজানুর রহমান (তায়কোয়ানডো), সিদ্দিকুর রহমান (গলফ), রিফাত বিন সাত্তার (দাবা), জাহিদ হাসান এমিলি (তরুন ফুটবল প্রতিভা), লাবনী আক্তার জুঁই (মহিলা ক্রীড়াবিদ, সাঁতার), নাদির শাহ (আম্পায়ার, ক্রিকেট), কুতুব উদ্দিন আহমেদ (সংগঠক), ইস্পাহানী লিমিটেড (পৃষ্ঠপোষক), কাজী আলমগীর (ক্রীড়াক্ষেত্রে বিশেষ অবদান) এবং বর্ষসেরা ক্রীড়াবিদ : মাশরাফি বিন মর্তুজা
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২১২৭ঘ.
bdnews24