সিনসিনাটি, টরন্টো, ১৫ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দিন ঘনিয়ে এসেছে ইউএস ওপেনের। শীর্ষ বাছাইরা তারই প্রস্তুতিতে ঘাম ঝরাচ্ছেন হার্ডকোর্টে। নাম্বার ওয়ানদের খাটুনি আরো বেশি। বছরের শেষ গ্র্যান্ডস্লামটা জিতে ২০০৭ সালের ইতি টানাটা জরুরি মানছেন রজার ফেদেরার ও জাস্টিন হেনিন। প্রাক প্রস্তুতি হিসেবে সিনসিনাটি ওপেন খেলছেন ছেলেদের নাম্বার ওয়ান ফেদেরার। মেয়েদের নাম্বার ওয়ান হেনিন টরেন্টো কাপ দিয়ে মহড়া দিচ্ছেন ইউএস ওপেন জয়ের।
কোনো কোচ ছাড়াই উইম্বলডন জিতেছেন ফেদেরার। টনি রচের সঙ্গে তার সম্পর্ক চুকেছে মাস তিনেক আগে। এখনই এ ব্যাপারে নতুন কিছু ভাবতে চাইছেন না, "আসলে আমি নিশ্চিত নই আমি কী চাই! কেউ পাশ থেকে বল কুড়িয়ে দেবে, নাকি কেউ আমাকে খেলা নিয়ে উপদেশ দেবে নাকি আমার সঙ্গে বছরে ১১ মাস ঘুরে বেড়াবে? তবে এখন যেমন আছি, তাতেই খুশী।"
পিট সা
bdnews24