২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ক্লাব কাপ জিতলে মিলবে ৫ মিলিয়ন ডলার

এবার বিশ্ব ক্লাব কাপ জিতলে মিলবে ৫ মিলিয়ন ডলার। মঙ্গলবার জুরিখে দেওয়া এক বিবৃতিতে বিশ্ব ফুটবল সংস্থা ফিফা পুরস্কারের অংক বাড়ানোর সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে জানিয়েছে আরেকটি প্রতিযোগী ক্লাব বাড়ানোর কথাও। আর ভাগ্যবান দলটি হবে স্বাগতিক দেশের। আগের প্রতিযোগিতাগুলোয় ৬টি মহাদেশের চ্যাম্পিয়নরাই শুধু খেলার সুযোগ পেত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 01:42 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

জুরিখ, ১৫ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এবার বিশ্ব ক্লাব কাপ জিতলে মিলবে ৫ মিলিয়ন ডলার। মঙ্গলবার জুরিখে দেওয়া এক বিবৃতিতে বিশ্ব ফুটবল সংস্থা ফিফা পুরস্কারের অংক বাড়ানোর সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে জানিয়েছে আরেকটি প্রতিযোগী ক্লাব বাড়ানোর কথাও। আর ভাগ্যবান দলটি হবে স্বাগতিক দেশের। আগের প্রতিযোগিতাগুলোয় ৬টি মহাদেশের চ্যাম্পিয়নরাই শুধু খেলার সুযোগ পেত। ফিফার বিবৃতিতে বলা হয়েছে, "আয়োজক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০০৭ সালের টুর্নামেন্টে প্রাইজমানি এক মিলিয়ন ডলার করে বাড়ানো হয়েছে। এতে চ্যাম্পিয়নরা পাবে ৫ মিলিয়ন ডলার, রানার্স আপ দল পাবে ৪ মিলিয়ন ডলার। এছাড়া তৃতীয় স্থানে থাকা দল আড়াই মিলিয়ন, চতুর্থ দল ২ মিলিয়ন এবং পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দুটো দল পাবে ১ মিলিয়ন ডলার করে। সপ্তম স্থান পাওয়া দলকে দেওয়া হবে ৫ লাখ ডলার।" আগামী ৭ ডিসেম্বর থেকে জাপানে অনুষ্ঠিত হবে এবারের ক্লাব বিশ্ব চ্যাম্পিয়নশিপ। চারটি ক্লাব ইতিমধ্যে এ বছরের প্রতিযোগিতায় জায়গা নিশ্চিত করেছে। এরা হলো ইতালির এসি মিলান, আর্জেন্টিনার বোকা জুনিয়র্স, মেক্সিকোর পাচুচা এবং নিউজিল্যান্ডের ওয়েইটাকারে ইউনাইটেড। আফ্রিকান ও এশিয়ান চ্যাম্পিয়ন ক্লাবের সঙ্গে যোগ দেবে জে-লিগ চ্যাম্পিয়নরা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৯২৫ঘ.