২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাডমিন্টন বিশ্ব চ্যম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ড থেকেই অলিম্পিক চ্যাম্পিয়নের বিদায়

দ্বিতীয় রাউন্ডেই বড় এক চমক উপহার দিল বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। অন্যতম ফেবারিট এবং অলিম্পিক চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়ার তৌফিক হিদায়াত হেরে বিদায় নিয়েছেন প্রতিযোগিতা থেকে। দুর্দান্ত এক ম্যাচে তাকে হারিয়ে চমকে দিয়েছেন ভারতের অনুপ শ্রীধর। ২১-১৪, ২৪-২৬, ২২-২০ পয়েন্টে জিতেছেন তিনি। প্রথম গেমে হারের পর দ্বিতীয়টিতে ভালোভাবেই ফিরে আসেন হিদায়াত। অবশ্য সমতায় আসার জন্য ৬টি গেম পয়েন্ট প্রয়োজন হয় তার। শেষ গেমে ১৮-১৩ পয়েন্টে এগিয়েও ছিলেন প্রতিযোগিতার এই অষ্টম বাছাই। কিন্তু ২০০৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নকে ছেড়ে কথা বলেননি শ্রীধর। হিদায়াতের ভুলে উল্টো ২০-১৯ পয়েন্টে এগিয়ে আপসেটের সম্ভাবনা উজ্জ্বল করে তোলেন। প্রথম ম্যাচ পয়েন্ট বাঁচালেও এরপর আর পারেননি হিদায়াত। প্রতিযোগিতার এখন পর্যন্ত সবচেয়ে বড় অঘটনটির জন্ম দিয়ে বিদায় নিতে হয় তাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 11:50 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

কুয়ালালামপুর, ১৫ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দ্বিতীয় রাউন্ডেই বড় এক চমক উপহার দিল বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। অন্যতম ফেবারিট এবং অলিম্পিক চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়ার তৌফিক হিদায়াত হেরে বিদায় নিয়েছেন প্রতিযোগিতা থেকে। দুর্দান্ত এক ম্যাচে তাকে হারিয়ে চমকে দিয়েছেন ভারতের অনুপ শ্রীধর। ২১-১৪, ২৪-২৬, ২২-২০ পয়েন্টে জিতেছেন তিনি। প্রথম গেমে হারের পর দ্বিতীয়টিতে ভালোভাবেই ফিরে আসেন হিদায়াত। অবশ্য সমতায় আসার জন্য ৬টি গেম পয়েন্ট প্রয়োজন হয় তার। শেষ গেমে ১৮-১৩ পয়েন্টে এগিয়েও ছিলেন প্রতিযোগিতার এই অষ্টম বাছাই। কিন্তু ২০০৫ সালের বিশ্ব চ্যাম্পিয়নকে ছেড়ে কথা বলেননি শ্রীধর। হিদায়াতের ভুলে উল্টো ২০-১৯ পয়েন্টে এগিয়ে আপসেটের সম্ভাবনা উজ্জ্বল করে তোলেন। প্রথম ম্যাচ পয়েন্ট বাঁচালেও এরপর আর পারেননি হিদায়াত। প্রতিযোগিতার এখন পর্যন্ত সবচেয়ে বড় অঘটনটির জন্ম দিয়ে বিদায় নিতে হয় তাকে। গত বছর মাদ্রিদে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে প্রথম রাউন্ডেই হার মানা শ্রীধর স্বভাবতই দারুণ খুশী এই জয়ে। প্রতিক্রিয়ায় বলেছেন, "এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় জয়, দারুণ লাগছে জয়টা বিশ্ব চ্যাম্পিয়নশিপে পেয়েছি বলে। আমার ধারণা আমি বেশ ভালোই খেলেছি, সেও খুব খারাপ খেলেনি।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৭৪৫ঘ.