২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধায় প্রতিষ্ঠাতা শেখ কামালকে স্মরণ করল আবাহনী

ভাবগম্ভীর পরিবেশে আবাহনী লিমিটেড তাদের প্রতিষ্ঠাতা শেখ কামালের ৩২তম মৃত্যুবার্ষিকী পালন করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বড় ছেলে এবং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ক্লাবটির প্রতিষ্ঠাতা শেখ কামাল ১৯৭৫ সালের এই দিনে একদল উচ্ছৃংখল সেনা কর্মকর্তার হাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিহত হন। রাত ১২টা ১ মিনিটে ক্লাব অঙ্গনে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় আবাহনীর কর্মসূচী। তারপর বুধবার পুরো দিনটিতেই ছিল তার স্মরণে নানান আয়োজন। আবাহনীর পরিচালক, কর্মকর্তা, সাবেক খেলোয়াড় এবং সদস্যরা অংশ নেন এতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 11:11 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

ঢাকা, ১৫ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ভাবগম্ভীর পরিবেশে আবাহনী লিমিটেড তাদের প্রতিষ্ঠাতা শেখ কামালের ৩২তম মৃত্যুবার্ষিকী পালন করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বড় ছেলে এবং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ক্লাবটির প্রতিষ্ঠাতা শেখ কামাল ১৯৭৫ সালের এই দিনে একদল উচ্ছৃংখল সেনা কর্মকর্তার হাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিহত হন। রাত ১২টা ১ মিনিটে ক্লাব অঙ্গনে স্থাপিত শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় আবাহনীর কর্মসূচী। তারপর বুধবার পুরো দিনটিতেই ছিল তার স্মরণে নানান আয়োজন। আবাহনীর পরিচালক, কর্মকর্তা, সাবেক খেলোয়াড় এবং সদস্যরা অংশ নেন এতে। দিনের কর্মসূচীর মধ্যে ছিল গরীব এবং বন্যা দূর্গতদের মধ্যে খাদ্য বিতরণ, মিলাদ মাহফিল, ক্লাব ভবনে কোরআর পাঠ এবং বনানীতে শেখ কামালের কবরে ফাতেহা পাঠ। শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আবাহনী সমর্থক গোষ্ঠীর সদস্যরা। ক্লাবের প্রতিষ্ঠাতার স্মরণে আবাহনীর পরিচালক হারুন-উর-রশীদ বলেছেন, "বেঁচে থাকলে নিশ্চিতভাবেই তিনি আমাদের আর সবার চেয়ে খুশী হতেন শেখ কামাল। কারণ, ১৯৭২ সালে যে স্বপ্ন নিয়ে আবাহনী প্রতিষ্ঠা করেছিলে, সেই স্বপ্নের পথেই এখন হাটছে ক্লাব।" ক্লাবের ইতিহাসে এ নিয়ে তৃতীয়বারের মতো আবাহনী ফুটবল, ক্রিকেট এবং হকি শিরোপা ঘরে তুলেছে। বছরটি এ কারণে বিশেভভাবে উল্লেখযোগ্য বলে মনে করেন হারুন। এর আগে ১৯৭৪ এবং ১৯৮৪ সালে এই কৃতিত্ব দেখিয়েছিল আবাহনী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআর/ওআরপি/এমএম/১৭১০ঘ.