ইংল্যান্ডের দূর্ভাগ্যের সঙ্গে জুড়ে গেছে ব্যাপারটা। ওয়েইন রুনি ইনজুরিতে পড়বেন, তাও ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর আগে! রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে রিডিংয়ের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে বাঁ পায়ের হাড়ে সূক্ষ চিড় ধরেছে এই ফরোয়ার্ডের। চিকিৎসকরা বলেছেন তিন মাসের আগে মাঠে নামার মতো সুস্থ্য হওয়ার সম্ভাবনা নেই রুনির। এটি ছিল ইংলিশ লিগ চ্যাম্পিয়নদের জন্য 'মরার ওপর খাঁড়ার ঘা'র মতো। মৌসুমের উদ্বোধনী ম্যাচটা ১০ জনের প্রতিপক্ষের বিপক্ষে গোলশুন্য ড্র করেছে তারা। দিনের অন্য ম্যাচে জিতেছে চেলসি ও লিভারপুল। চেলসি ৩-২ গোলে হারিয়েছে বার্মিংহাম সিটিকে। লিভারপুল ২-১ গোলে জিতেছে ফুলহামের বিপক্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
13 Aug 2007, 11:36 AM
Updated :
26 Apr 2022, 02:39 PM
লন্ডন, ১৩ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)