২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপ হকির জন্য ১৮ সদস্যের বাংলাদেশ দল

৭ম এশিয়া কাপ হকির জন্য ১৮ সদস্যের বাংলাদেশ দল চূড়ান্ত করা হয়েছে। কোচ মাহবুব হারুনের চোখে যা "সবদিক বিবেচনায় সেরা দল"।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2007, 04:11 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- ৭ম এশিয়া কাপ হকির জন্য ১৮ সদস্যের বাংলাদেশ দল চূড়ান্ত করা হয়েছে। কোচ মাহবুব হারুনের চোখে যা "সবদিক বিবেচনায় সেরা দল"। এর চেয়েও হয়তো ভাল হতো দল। হয়নি বেশকিছু সিনিয়র খেলোয়াড়ের অনুপস্থিতিতে, কোচ যেভাবে বলেছেন, "বাপ্পী, মুসা ও এহসান রানা ক্যাম্পেই যোগ দেয়নি। রাজীব অসুস্থ থাকায় এবং বিপ্লব পরীক্ষার কারণে দেরীতে যোগ দিয়েছে। প্রাথমিকভাবে ডাক পাওয়া সবাইকে শুরু থেকে ক্যাম্পে পাওয়া গেলে হয়তো শক্তিশালী দল গড়ার সুযোগ আরো বেশি থাকতো।" প্রায় দেড়মাস ক্যাম্পের পর গঠিত এশিয়া কাপ হকি দলে আছেন তিন নতুন মুখ। অভিষেকের অপেক্ষায় আছেন ইমরান হাসান পিন্টু, কামরুজ্জামান রানা ও ইকবাল কাদের প্রিন্স। কিন্তু হঠাৎ করেই বেশ কঠিন হয়ে গেছে বাংলাদেশের গ্র"প। কোচ মাহবুব হারুন জানিয়েছেন, "এশিয়া কাপে পাকিস্তানের খেলার কথা ছিল না, সেই অনুযায়ী যে গ্র"প হয়েছিল সেটা তুলনামূলক সহজ ছিল আমাদের জন্য। কয়েকদিন আগে পাকিস্তান নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করায় আমাদের গ্র"পটা কঠিন হয়ে গেছে।" আগামী ৩১ আগস্ট থেকে ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠেয় 'বি' গ্র"পে বাংলাদেশের সঙ্গী কোরিয়া, চীন, ভারত, শ্রীলংকা ও থাইল্যান্ড। 'এ' গ্র"পে আছে পাকিস্তান, মালয়েশিয়া, হংকং, সিঙ্গাপুর ও জাপান। বাংলাদেশ দল : জাহিদ হোসেন, মাহবুব উল্যাহ শাকিল, ইসা মিয়া, মামুনুর রহমান চয়ন, ইয়ামিন হোসেন, শামসুদ্দিন তুহিন, মুস্তাফিজুর রহমান দিনার, ইমরান হাসান পিন্টু, তাবিব-এ নূর, খন্দকার হাসান আহমেদ, শহিদুল্লাহ টিটু, কামরুজ্জামান রানা, রাহুল রায়, মোশারফ হোসেন কুটি, রাসেল মাহমুদ জিমি, জাহিদুল ইসলাম রাজন, জাহিদ বিন তালেব শুভ ও ইকবাল নাদের প্রিন্স স্ট্যান্ড-বাই : মেহরাব হোসেন কিরণ, তাপস বর্মণ, শহিদুল ইসলাম ও শেখ মোহাম্মদ নান্নু বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২২০৭ঘ.